উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামের গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত তিন।জানা যায় শুক্রবার ভোররাতে ১৫ জনের একটি দল দুর্গাপুর গ্রামে ঢোকে চুরির উদ্দেশে। সন্দেহ হয় গ্রামবাসীদের তারা একত্রিত হয়ে সমিরুদ্দিন, নসিরুল হক ও নাসির নামে তিনজনকে ধরে ফেলে।ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাকিরা। তাদেরকে ধরার পরেই চলে বেধড়ক গণপিটুনি। গরু চোর সন্দেহ হয়েছিল গ্রামবাসীদের। স্রেফ সন্দেহের বশে তিনজনকে গণপিটুনি দেয় গ্রামবাসীরা। ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই।খবর পেয়ে চোপড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহগুলিকে উদ্ধার করে নিয়ে আসে। মৃতদের দু’টি মোটরবাইকও উদ্ধার করে পুলিশ। রাতেই দেহগুলি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনায় এক গ্রামবাসী জানায় এদিন রাতে ওই গ্রামের দুটি বাড়িতে চুরি হয়েছে তারপর তারা এই বাড়িতে গোরুর গোহাল ঘড়ের বেরা কেটে গরু চুরি করার সময় হাতে নাতে তাদেরকে ধরে ফেলে গ্রামবাসীরা। এর আগেও এই গ্রামে এমন চুরির ঘটনা ঘটেছে বলে জানায় গ্রামবাসীরা।